34.5 C
Dhaka
Wednesday, June 17, 2026

ইতিহাসে সম্ভবত এই প্রথম সব মতের মানুষের স্রোত নামবে : আজহারি

advertisment
- Advertisement -spot_img

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আগামী ১২ এপ্রিল ঢাকায় সশরীরে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পৌনে ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মাওলানা আজহারি বলেন, “বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি গণজমায়েত হতে যাচ্ছে, যেখানে সব রাজনৈতিক ও অরাজনৈতিক মতের মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ জানাবে।” তিনি জানান, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা এই সমাবেশে অংশ নেবেন।

আজহারি আরও বলেন, “এটি শুধু গাজাবাসীদের জন্য নয়, বরং মানবতার জন্য একটি বৃহৎ সমাবেশ হতে যাচ্ছে, যেখানে সকল শ্রেণির মানুষ অংশ নেবে।”

তিনি সকলকে সোহরাওয়ার্দী উদ্যানে আসার জন্য আহ্বান জানিয়ে বলেন, “আপনি আসুন, এবং কাছের মানুষকে আসতে উদ্বুদ্ধ করুন। এই সমাবেশে অংশগ্রহণ করে আমরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি আমাদের সংহতি জানাব।”

এর আগে ৭ এপ্রিল ভিডিও বার্তায় আজহারি জানিয়েছিলেন, “মার্চ ফর গাজা” শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, যা শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে।

তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে বিক্ষোভে অংশগ্রহণ করুন।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ