33.9 C
Dhaka
Sunday, June 21, 2026

পাগলা মসজিদ: চলছে গণনা, তিন ঘণ্টায় মিললো ৬ কোটি ৩৬ লাখ টাকা

advertisment
- Advertisement -spot_img

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলতেই মিলেছে টাকার পাহাড়। এবার পাওয়া গেছে ২৮ বস্তা ভর্তি দান। শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া গণনায় মাত্র তিন ঘণ্টায় গোনা হয়েছে ৬ কোটি ৩৬ লাখ টাকা। গণনার কাজ এখনো চলছে।

সকাল ৭টায় দানবাক্স খোলার আনুষ্ঠানিকতা শুরু হয় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে। পরে বস্তাগুলো মসজিদের দ্বিতীয় তলায় এনে সকাল ৯টায় গণনা শুরু হয়। দুপুর ১২টার দিকে রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসী জানান,

“গণনার শুরুতেই বিশাল অঙ্কের টাকা পাওয়া গেছে। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই অর্থ রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় পাঠানো হচ্ছে।”

চার শতাধিক মানুষের অংশগ্রহণ

গণনার কাজে নিয়োজিত রয়েছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী ও রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। প্রায় চার শতাধিক ব্যক্তি নিরলসভাবে এই বিশাল অঙ্কের অর্থ গণনায় অংশ নিচ্ছেন।

এবার রমজানের আগেই দানবাক্স খোলার সময় পার হয়ে যাওয়ায় অতিরিক্ত একটি টিনের বাক্স যুক্ত করা হয়, যেখানে উল্লেখযোগ্য পরিমাণ দান জমা হয়েছে।

উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার এবং সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

এর আগের রেকর্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা

গত বছর ৩০ নভেম্বর সর্বশেষ দানবাক্স খোলা হলে পাওয়া যায় রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। সঙ্গে ছিল স্বর্ণালংকার, হীরা ও বৈদেশিক মুদ্রাও।

এই বিপুল দান শুধু মসজিদের উন্নয়নেই সীমাবদ্ধ নয়; বরং জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’ নির্মাণে বিশাল প্রকল্প

মসজিদ কমিটি জানিয়েছে, এবার আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির নাম ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’। প্রাথমিকভাবে ১১৫ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে ৬০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ