বাংলাদেশের পাসপোর্টে আবারও যুক্ত করা হয়েছে বহুল আলোচিত ‘ইসরায়েল ব্যতীত’ বা “Except Israel” শর্তটি। রোববার (১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ জানান, এখন থেকে আবারো বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকবে— “এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত।” এ নিয়ে ইতোমধ্যে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের পাসপোর্টে এমন নির্দেশনা থাকলেও ২০২০ সালে ই-পাসপোর্ট চালু হওয়ার পর তা সরিয়ে ফেলা হয়। তখন সরকারের পক্ষ থেকে এই পরিবর্তন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। নতুন এই সিদ্ধান্তে আগের অবস্থানে ফিরে গেল বাংলাদেশ।
সুত্রা২৪


