মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট আজ, রোববার (১৩ এপ্রিল), আদালতে দাখিল করা হবে। এ বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, এই মামলার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে।
উল্লেখ্য, ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ৭ বছরের শিশু আছিয়া। তার পরবর্তী চিকিৎসা চলে ফরিদপুর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক হাসপাতালে। পরে ১৩ মার্চ শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
৮ মার্চ, শিশু আছিয়ার মা মাগুরা সদর থানায় ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলা করেন। মামলায় শিশুটির বোনের শ্বশুরবাড়ির ৫ সদস্যকে আসামি করা হয়, যাদের সবাই বর্তমানে কারাগারে রয়েছে।
এ ঘটনায় দেশে ব্যাপক নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও দ্রুত বিচার কার্যকর করার নির্দেশ দিয়েছেন।
সুত্রা২৪


