34.5 C
Dhaka
Saturday, June 20, 2026

ফেনীতে ‘মার্চ ফর গাজা’: মুসলিম জাতিসংঘ গঠনের দাবি

advertisment
- Advertisement -spot_img

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ফেনীতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উত্তাল হয় শহর।

সোমবার দুপুরে মিজান ময়দান থেকে শুরু হওয়া মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষ হয় মহিপালে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ফিলিস্তিনের পতাকা হাতে অংশ নেন।

সমাবেশে ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয় এবং ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার দাবি করা হয়। বক্তারা জাতিসংঘের নির্লিপ্ত ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “এবার সময় এসেছে মুসলিম জাতিসংঘ গঠনের।”

জেলা জামায়াত ও বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতারা কর্মসূচিতে বক্তব্য দেন। এ আয়োজকরা জানান, এটি ফিলিস্তিন ইস্যুতে ফেনীর ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ