স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি, এটি জনগণ বলেছে।” তিনি জানান, এই মন্তব্য করেছেন সাধারণ জনগণ, যাদের সাথে তিনি সম্প্রতি যোগাযোগ করেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, “এ নির্বাচন কবে হবে, তা প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন, এর বাইরে আমি কিছু বলার নেই।”
এছাড়া, চট্টগ্রামের ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠান শুরুর আগেরদিন হামলার ঘটনায় তিনি বলেন, “এটি ঠিক হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য সরকার ব্যবস্থা নেবে।”
আগের দিন সুনামগঞ্জে তিনি সাংবাদিকদের জানান, “সাধারণ মানুষ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে এবং তারা বলছে, ‘আপনারা আরও ৫ বছর থাকেন’।”
সুত্রা২৪


