33.6 C
Dhaka
Sunday, June 21, 2026

ফেনীতে থাইল্যান্ডের নারীকে ধর্ষণ, প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

advertisment
- Advertisement -spot_img

ফেনীতে থাইল্যান্ডের এক নাগরিককে ধর্ষণ ও মারধরের অভিযোগে মোখসুদুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি সামসুজ্জামান।

গ্রেপ্তার মোখসুদুর রহমান ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের নোয়াবাদ গ্রামের বাসিন্দা। মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী নারী জন্মসূত্রে ভারতীয় হলেও বর্তমানে থাইল্যান্ডের নাগরিক। ২০২০ সালে হংকংয়ে ব্যবসারত অবস্থায় মোখসুদুরের সঙ্গে পরিচয় হয় তার। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং মোখসুদুর তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন।

বিশ্বাস অর্জনের পর ভুক্তভোগী নারী ব্যবসা ও জমি কেনার জন্য মোখসুদুরকে প্রায় ২ লাখ ১০ হাজার হংকং ডলার ও স্বর্ণালঙ্কার দেন। একপর্যায়ে ভিসা জটিলতায় কারাগারে গেলে ওই নারীই তাকে মুক্ত করেন।

জেল থেকে ছাড়া পেয়ে মোখসুদুর বাংলাদেশে ফিরে আসেন এবং নারীকে আবারও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০২3 সালের মার্চ ও অক্টোবরে তাকে বাংলাদেশে নিয়ে আসেন। কিন্তু ১২ অক্টোবর তাকে নিজ বাড়িতে ধর্ষণ করেন বলে অভিযোগ। সর্বশেষ ১৩ এপ্রিল বাংলাদেশে আসলে মোখসুদুর ওই নারীকে মারধর করে বাসা থেকে বের করে দেন এবং তার মোবাইল ফোন ভেঙে ফেলেন, যেখানে তাদের ব্যক্তিগত ছবি ও তথ্য ছিল।

১৪ এপ্রিল থানায় নারীটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা ইতোমধ্যে ফেনী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। ১৫ এপ্রিল আদালতে তার জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ