33.6 C
Dhaka
Sunday, June 21, 2026

‘মার্চ ফর গাজা’ ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের বহিঃপ্রকাশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সমর্থনের একটি শক্তিশালী প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে মন্ত্রণালয়ের নিজ কক্ষে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যায় ও মানবতার পক্ষে। নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।”

বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। বিশেষভাবে আলোচনা হয় ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’, ফিলিস্তিন টিভির প্রতিনিধিদলের আসন্ন সফর এবং আল আকসা মসজিদের নামে স্মারক পাসপোর্ট ইস্যুর বিষয় নিয়ে।

রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেন, “বাংলাদেশ যা করেছে, তা অনেক মুসলিম দেশও করতে পারেনি। ফিলিস্তিনের মানুষ বিস্মিত এবং কৃতজ্ঞ।” তিনি জানান, বাংলাদেশিদের এই অভূতপূর্ব সংহতি বিশ্বের সামনে তুলে ধরতে আগামী ১৭ মে ফিলিস্তিন টিভির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে এবং একটি প্রামাণ্যচিত্র তৈরি করবে।

বৈঠকে রাষ্ট্রদূত আল আকসা মসজিদের নামে একটি স্মারক পাসপোর্ট ইস্যুর অনুরোধ জানান। উপদেষ্টা আশ্বস্ত করেন, বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদনের পর বাস্তবায়ন করা হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান এবং সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব শামীম খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ দেখা যায়, যা আন্তর্জাতিক মহলেও দৃষ্টি আকর্ষণ করে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ