30.5 C
Dhaka
Sunday, June 21, 2026

মোবাইলে পোষা বিড়ালকে কী দেখালেন তারেক রহমান?

advertisment
- Advertisement -spot_img

রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে একেবারে ভিন্ন এক রূপে ধরা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের পোষা বিড়ালকে মোবাইলে কিছু দেখাচ্ছেন—এমন এক ছবি তিনি নিজেই শেয়ার করেছেন ফেসবুকে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।

ছবিগুলোতে দেখা যায়, তারেক রহমান হাতে মোবাইল ধরে কিছু দেখাচ্ছেন তার পোষা বিড়ালকে। বিড়ালটিও যেন মনোযোগ দিয়ে সেটি দেখছে। ১৬ এপ্রিল ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে শুধু একটি শব্দ—‘লিডার’। পরে এটি বিএনপির মিডিয়া সেল থেকেও শেয়ার করা হয়।

এই ব্যতিক্রমধর্মী মুহূর্তে নেটিজেনদের সাড়া ছিল চোখে পড়ার মতো। কেউ লিখেছেন—“নেতৃত্বে যেমন কৌশল দরকার, তেমনি দরকার কোমলতা।” কেউ বলছেন—“একজন নেতা কতটা প্রাণীবান্ধব হতে পারেন, তার দৃষ্টান্ত।”

এর আগেও ২১ মার্চ ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন তারেক রহমান, যেখানে তিনি পোষা বিড়ালটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন প্রাকৃতিক পরিবেশে।

লন্ডনে তারেক রহমানের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, “বিড়ালটি প্রায় সব সময় তারেক রহমানের সঙ্গেই থাকে। অনেক ঘটনা ওর চোখের সামনে ঘটে গেছে। সে যেন এক ‘নীরব সাক্ষী’।”

এই ছবি ও গল্পগুলো যেন জানিয়ে দেয়, নেতৃত্বের বাইরেও একজন নেতার মানবিক দিক কতটা গুরুত্বপূর্ণ হতে পারে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ