26.4 C
Dhaka
Friday, June 19, 2026

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

advertisment
- Advertisement -spot_img

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার তাগিদ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “কিছু প্রতিবন্ধকতা থাকলেও আমাদের সেগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হবে। সার্ক কাঠামোয় প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠতা আমি সবসময়ই গুরুত্ব দিয়ে দেখি। বিশেষ করে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক ও যুব বিনিময়ের সুযোগ বাড়ানো উচিত।”

বৈঠকে আমনা বেলুচও দুই দেশের সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের বিশাল অভ্যন্তরীণ বাজার রয়েছে, সেটিকে কাজে লাগাতে হবে। প্রতিবছর সুযোগ হারানো যাবে না। নিয়মিত সফর ও বেসরকারি পর্যায়ে যোগাযোগ জোরদার হওয়া দরকার।”

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন ঢাকা সফর সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধান উপদেষ্টা ইউনূস উল্লেখ করেন, নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে এবং কায়রোর ডি-৮ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তার বৈঠক দুদেশের সম্পর্ক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।

তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তান বহুপাক্ষিক ফোরামগুলোতেও ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।

উল্লেখ্য, ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো পাকিস্তানি পররাষ্ট্র সচিব হিসেবে ঢাকায় সফর করছেন আমনা বেলুচ।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ