27.7 C
Dhaka
Wednesday, June 17, 2026

প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ

advertisment
- Advertisement -spot_img

আর্থনা সম্মেলনে অংশ নিতে আগামী সোমবার চারদিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশের চার জাতীয় নারী ক্রীড়াবিদ—ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। এই প্রথম কোনো সরকারপ্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফরে অংশ নিচ্ছেন নারী ক্রীড়াবিদদের দল।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন তারা। রাষ্ট্রীয় আমন্ত্রণে কাতার সফরের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ক্রীড়াবিদরা জানান, এই সফরে তারা নারী খেলাধুলার অগ্রগতি এবং বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রের গল্প তুলে ধরবেন।

প্রধান উপদেষ্টা বলেন, “তোমরাই দেশের স্পোর্টস অ্যাম্বাসেডর। জীবনের সংগ্রাম আর সাফল্যের গল্পগুলো গর্বের সঙ্গে উপস্থাপন করো।”

এই সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নারী খেলাধুলার প্রতিনিধিত্বে নতুন এক দিগন্তের সূচনা হচ্ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ