33.8 C
Dhaka
Saturday, June 20, 2026

৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট, ভবিষ্যতে ২০ এমবিপিএসের আশ্বাস

advertisment
- Advertisement -spot_img

দেশজুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য বড় সুখবর দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এখন থেকে মাত্র ৫০০ টাকায় পাওয়া যাবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই ঘোষণা দেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। আলোচনার আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।

ইমদাদুল হক বলেন, “আজ থেকেই গ্রাহকরা ৫ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএস গতি উপভোগ করতে পারবেন, মাসিক ৫০০ টাকায়।”

তিনি আরও জানান, ভবিষ্যতে এই গতি ২০ এমবিপিএসে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, তবে এর জন্য প্রয়োজন সরকারের নীতিগত সহায়তা। “যদি সরকার সহযোগিতা করে, তাহলে ২০ এমবিপিএস ইন্টারনেটও ৫০০ টাকায় দেওয়া সম্ভব,” বলেন তিনি।

আলোচনায় আরও অংশ নেন প্রধানমন্ত্রীর আইসিটি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এবং বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী। বক্তারা বলেন, সুলভ মূল্যে উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত হলে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা আরও তরান্বিত হবে এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির ভিত দৃঢ় হবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ