32.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে আগামী জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। তিনি বলেন, “এই নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক।”

শনিবার (১৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’ (এএনএফআরইএল)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

এএনএফআরইএলের পক্ষ থেকে প্রতিনিধি দলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।

বৈঠকে এএনএফআরইএল বাংলাদেশে তাদের চলমান কর্মকাণ্ড তুলে ধরে এবং নাগরিক-চালিত নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থার পুনর্গঠনের প্রতিশ্রুতি দেয়। তারা বলেন, সুশীল সমাজের অংশগ্রহণ এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে স্টেকহোল্ডার ম্যাপিং ও প্রয়োজন নির্ধারণমূলক কার্যক্রম চালানো হচ্ছে।

প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতেও নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একসাথে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ