30.5 C
Dhaka
Sunday, June 21, 2026

নারী অধিকার বিষয়ে প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দিল সংস্কার কমিশন

advertisment
- Advertisement -spot_img

নারী অধিকার সুরক্ষা ও বৈষম্যমূলক আইন সংশোধনের সুপারিশসংবলিত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিবেদন হস্তান্তর করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, কমিশনের সদস্যরা নারী অধিকার, আইনি সংস্কার ও নীতিগত সুপারিশ তুলে ধরেন।

পরে বিকেল সাড়ে পাঁচটায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই প্রতিবেদন সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হককে প্রধান করে ১০ সদস্যের এই কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ