30.5 C
Dhaka
Sunday, June 21, 2026

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে জমা দিতে আদেশ

advertisment
- Advertisement -spot_img

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন আগামী ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২০ এপ্রিল) প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

এদিন ২০১৩ সালের জুলাই-আগস্টে সংঘটিত আন্দোলনকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৯ জন সাবেক মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

হাজির হওয়া ব্যক্তিরা হলেন:
সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি সোলাইমান সেলিম, আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি এ ১৯ জনকে আদালতে হাজির করা হয় এবং ২০ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ