27.5 C
Dhaka
Sunday, June 21, 2026

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার, অংশ নেবেন ‘আর্থনা সামিট ২০২৫’-এ

advertisment
- Advertisement -spot_img

চারদিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দোহা’র উদ্দেশে যাত্রা করেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ড. ইউনূস কাতারে যাচ্ছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে। সফরের মূল উপলক্ষ— ‘আর্থনা সামিট ২০২৫’-এ অংশগ্রহণ। সামিট চলবে ২২ ও ২৩ এপ্রিল।

প্রধান উপদেষ্টার সফরে আলোচনায় থাকবে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যু যেমন— জ্বালানি, ভিসা নীতিমালা ও রোহিঙ্গা সংকট। সামিটের ফাঁকে আমিরের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে এবারের সামিটে কাতার তুলে ধরবে কীভাবে তারা তাদের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে চায়।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনটি হবে একটি জ্ঞান ও ভাবনার মঞ্চ, যেখানে প্যানেল আলোচনা, প্রেজেন্টেশন, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে নীতি নির্ধারক, গবেষক ও চিন্তাবিদেরা টেকসই ভবিষ্যতের রূপরেখা তৈরি করবেন।কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের, অংশ নেবেন ‘আর্থনা সামিট ২০২৫’-এ

চারদিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দোহা’র উদ্দেশে যাত্রা করেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ড. ইউনূস কাতারে যাচ্ছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে। সফরের মূল উপলক্ষ— ‘আর্থনা সামিট ২০২৫’-এ অংশগ্রহণ। সামিট চলবে ২২ ও ২৩ এপ্রিল।

প্রধান উপদেষ্টার সফরে আলোচনায় থাকবে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যু যেমন— জ্বালানি, ভিসা নীতিমালা ও রোহিঙ্গা সংকট। সামিটের ফাঁকে আমিরের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে এবারের সামিটে কাতার তুলে ধরবে কীভাবে তারা তাদের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে চায়।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনটি হবে একটি জ্ঞান ও ভাবনার মঞ্চ, যেখানে প্যানেল আলোচনা, প্রেজেন্টেশন, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে নীতি নির্ধারক, গবেষক ও চিন্তাবিদেরা টেকসই ভবিষ্যতের রূপরেখা তৈরি করবেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ