27.2 C
Dhaka
Monday, June 22, 2026

ঐকমত্য গঠনে সবাইকে ছাড় দিতে হবে: আলী রীয়াজ

advertisment
- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ঐকমত্য গঠনে সকল পক্ষকে কিছু না কিছু ছাড় দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

রোববার (৪ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন ও ১২ দলীয় জোটের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনার শুরুতে তিনি এ মন্তব্য করেন।

আলী রীয়াজ বলেন, “ঐকমত্য তৈরি করতে হলে সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে। তবে মৌলিক বিষয়গুলোতে আমাদের একমত হয়ে এগিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, আলোচনা শুধুমাত্র বৈঠকের টেবিলেই সীমাবদ্ধ রাখলে চলবে না; নিজেদের মধ্যে এবং সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গেও নিয়মিত আলোচনা চালিয়ে যেতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ১৫ দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করা সম্ভব হবে।

বৈঠকে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, “মতপার্থক্য আমাদের মধ্যে রয়েছে। তার পরও ন্যূনতম ঐকমত্য থাকা জরুরি। এমন ব্যবস্থা চাই যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসন ফিরে না আসে। কেউ যেন এককভাবে সংবিধানকে আমূল পরিবর্তন করতে না পারে।”

তিনি আরও বলেন, “সংস্কারের যৌক্তিক প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা চাই না জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আর বিলম্বিত হোক।”

উল্লেখ্য, দেশের রাজনৈতিক বিভাজন নিরসন এবং ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে আলোচনার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিক সংলাপের এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ধাপ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ