27.2 C
Dhaka
Monday, June 22, 2026

‘প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায়—এমন দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি’

advertisment
- Advertisement -spot_img

যে দেশে প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি চলে যায়, সে দেশে আমরা মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি—এমন মন্তব্য করেছেন দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

রোববার (৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে সম্পাদক পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম। সভা সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তা-এর সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

মতিউর রহমান চৌধুরী বলেন, “গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়। আমাদের কথা বলতে দিতে হবে, লিখতে দিতে হবে, প্রশ্ন করতে দিতে হবে। তাহলেই গণমাধ্যম মুক্তির স্বাদ পাবে।”

আলোচনায় আরও অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সম্পাদক পরিষদের সহ-সভাপতি ও নিউ এজ-এর সম্পাদক নুরুল কবির, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বক্তারা দেশের গণমাধ্যমের বর্তমান অবস্থা, সংবাদপত্রের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের নানা দিক আলোচনায় তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ