27.8 C
Dhaka
Friday, June 19, 2026

অতি দরিদ্র ২০ শতাংশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সুপারিশ

advertisment
- Advertisement -spot_img

দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে আসা মোট রোগীর মধ্যে অতি দরিদ্র ২০ শতাংশ রোগীকে বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসাসেবা দেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন।

সোমবার (৫ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কমিশনের সদস্যরা এ সুপারিশ তুলে ধরেন।

কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, মোট রোগীর ২০ শতাংশের মধ্যে ১০ শতাংশকে সরকারি ও বাকি ১০ শতাংশকে বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে।

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ডা. সৈয়দ আকরাম হোসেন জানান, চিকিৎসক-ফার্মাসিউটিক্যাল সম্পর্ক সংক্রান্ত সুপারিশে বলা হয়েছে, ওষুধের নমুনা বা উপহার দিয়ে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

তিনি আরও বলেন, অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা বাড়ানো এবং প্রতি দুই বছর পরপর ওষুধের তালিকা আপডেট করার সুপারিশ করা হয়েছে। এই ওষুধগুলো প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে এবং অন্যান্য ক্ষেত্রে ভর্তুকি মূল্যে সরবরাহ নিশ্চিত করতে হবে।

এছাড়া, স্বাস্থ্যখাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য কমিশন কিছু মৌলিক প্রস্তাব দেয়। যেমন—সংবিধান সংশোধনের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া এবং এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা।

কমিশন আরও প্রস্তাব করেছে, ‘বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস’ নামে একটি স্বতন্ত্র সংস্থা গঠন, সরকারি হাসপাতালে জনবল নিয়োগ বৃদ্ধি, রোগীদের বিদেশমুখিতা কমাতে দেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং ক্যানসার ও ডায়াবেটিসের ওষুধে ভ্যাট-কর মওকুফ।

এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যসেবা আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ