27.2 C
Dhaka
Monday, June 22, 2026

চেক প্রতারণার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

advertisment
- Advertisement -spot_img

চেক প্রতারণার মামলায় টেলিভিশন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৬ মে) ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল জানান, এদিন মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরা করার জন্য দিন ধার্য ছিল। তবে আসামি চয়নিকা চৌধুরী আদালতে উপস্থিত না হয়ে তার পক্ষে সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে জামিন বাতিল করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করা হয়েছে।

মামলার ইতিহাস অনুযায়ী, ২০১২ সালের ২৪ আগস্ট চয়নিকা চৌধুরী ও প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের মধ্যে ‘জীবন সুন্দর হোক’ নামক একটি নাটক নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রযোজক চয়নিকাকে দুই লাখ ৩০ হাজার টাকা দেন। চয়নিকা চৌধুরীও একই বছরের ৩০ অক্টোবর তাকে সমপরিমাণ টাকার একটি চেক প্রদান করেন।

তবে নাটকটি নির্মিত হয়নি এবং যোগাযোগের পর চয়নিকা চৌধুরী নাটক নির্মাণে অপারগতা প্রকাশ করেন। পরে চেক নগদায়নের চেষ্টা করা হলে তা একাধিকবার ডিজঅনার হয়। টাকা ফেরত পেতে আইনি নোটিশ পাঠিয়েও কোনো সাড়া না পেয়ে ২০১৩ সালের ১৪ মে চয়নিকার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন প্রযোজক রিয়াজ।

২০১৪ সালের ২ জুন চয়নিকা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। এরপর মামলাটি বিচারের জন্য স্থানান্তর হয়ে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ