31.2 C
Dhaka
Tuesday, June 16, 2026

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

advertisment
- Advertisement -spot_img

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ৩৫টি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। মঙ্গলবার (৬ মে) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্ল্যাটফর্মের ঘোষণা দেয়া হয়।

সংগঠনটির ঘোষণাপত্র পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, “২০২৪ সালের জুলাই মাসে দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়। দীর্ঘ সাড়ে ১৫ বছরের নিপীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী শাসনের পতন শুরু হয়।”

তিনি বলেন, “গণহত্যার বিচার আজও অনিশ্চিত। বিভিন্ন মহলের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা।”

এ জোটে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, এলায়েন্স ফর ডেমোক্রেসি, বিপ্লবী ছাত্র পরিষদ, রক্তিম জুলাই, একতার বাংলাদেশ, স্টুডেন্ট রাইট ওয়াচসহ মোট ৩৫টি সংগঠন।

সংবাদ সম্মেলনে ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রতিনিধি রাফে সালমান রিফাত বলেন, “আওয়ামী লীগকে দল হিসেবেই নিষিদ্ধ করতে হবে। জুলাই গণজাগরণে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের মূল্য রক্ষা করতে হবে।”

পরবর্তী কর্মসূচি হিসেবে ৭ মে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনের ডাক দিয়েছে জুলাই ঐক্য। এ কর্মসূচির মাধ্যমে ‘জুলাই বিপ্লবে’ অংশগ্রহণকারী বিপ্লবীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলে ধরা হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ