27.2 C
Dhaka
Monday, June 22, 2026

পাক-ভারত উত্তেজনা: দিন শেষে যুদ্ধ কারো জন্যই কল্যাণকর নয়— জামায়াত আমির

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ৭ মে — সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “দিন শেষে যুদ্ধ কারো জন্যই কল্যাণকর নয়।”

বুধবার (৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, “সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, ইতোমধ্যে হামলা-পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। তা কারো জন্যই মঙ্গলজনক হবে না।”

তিনি আরও বলেন, “এ ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। কাশ্মিরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি।”

চলমান উত্তেজনার প্রেক্ষাপট

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পরপরই পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিভিন্ন স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে পাকিস্তানের পক্ষ থেকে নিহতের সংখ্যা ২৬ এবং আহত ৪৬ জন বলে জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম অবশ্য দাবি করেছে, এ অভিযানে ৭০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

ভারতের এই হামলাকে “লজ্জাজনক” বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই পরিস্থিতি অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।”

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, “উভয় দেশ যেন সর্বোচ্চ সংযম দেখায় এবং সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনে কাজ করে।” একইভাবে চীনও উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং জানায়, তারা পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ