27.1 C
Dhaka
Monday, June 22, 2026

খালেদা জিয়ার জন্য বানানো বিশেষ কারাগারে যাচ্ছেন আওয়ামী লীগ নেতারা

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ৭ মে ২০২৫:
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য তৈরি করা হয়েছিল যে বিশেষ কারাগার, সেখানে এখন বন্দি হচ্ছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। অন্তর্বর্তী সরকার ১৫ মে থেকে এই বিশেষ কারাগারটি নতুনভাবে চালু করছে বলে কারা সূত্রে জানা গেছে।

২০১৮ সালে এই কারাগারটি মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল। তবে করোনার সময় তিনি মুক্তি পান এবং এরপর আর জেলে ফেরেননি। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্য দিয়ে একাধিক মামলায় খালেদা জিয়া খালাস পান।

বর্তমানে বিশেষ কারাগারে স্থানান্তরের তালিকায় রয়েছেন ১৪৬ জন ভিআইপি বন্দি, যাদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, সচিব, উচ্চপদস্থ পুলিশ ও সেনা কর্মকর্তা।

বিশিষ্টদের মধ্যে রয়েছেন:

  • সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান,
  • সাবেক আইনমন্ত্রী আনিসুল হক,
  • মন্ত্রী শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক,
  • পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন,
  • সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান,
  • সাবেক মেয়র আতিকুল ইসলাম,
  • সাবেক সচিব শাহ কামাল,
  • সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ডা. দীপু মনি, ফরহাদ হোসেন, ইমরান আহমেদ, কামাল আহমেদ মজুমদার সহ অনেকেই।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এই কারাগারে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। সিনিয়র জেল সুপার মোহাম্মদ তাইফুদ্দিনজেলার শাখাওয়াত হোসেন এরই মধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন। বসানো হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা, মোবাইল জ্যামারসহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম।

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় মোড় এবং ক্ষমতার পালাবদলের প্রতীক হয়ে উঠেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ