27.1 C
Dhaka
Monday, June 22, 2026

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পদ থেকে স্নিগ্ধের পদত্যাগ

advertisment
- Advertisement -spot_img

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বৃহস্পতিবার (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগের কারণ হিসেবে স্নিগ্ধ জানান, উচ্চশিক্ষায় মনোনিবেশ করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই বলেও স্পষ্টভাবে উল্লেখ করেন তিনি।

তবে তিনি ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে আগামীতেও যুক্ত থাকবেন এবং ফাউন্ডেশনের কাজ চালিয়ে যাবেন বলে জানান।

২০২৩ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক এবং জনকল্যাণমূলক সংগঠন হিসেবে গড়ে ওঠে। এই সংগঠন জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সহায়তা, চিকিৎসা, কর্মসংস্থান এবং মানবিক সেবার লক্ষ্যে কাজ করছে।

ফাউন্ডেশনের প্রথম বোর্ড সভায় সাধারণ সম্পাদক করা হয় আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে, আর সিইও হিসেবে নিয়োগ পান শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ