27.1 C
Dhaka
Monday, June 22, 2026

আজ বিশ্ব মা দিবস

advertisment
- Advertisement -spot_img

আজ রোববার (১১ মে) বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব মা দিবস’। পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ ‘মা’—এই ছোট্ট শব্দের গভীরে লুকিয়ে আছে অফুরন্ত স্নেহ, মমতা ও নিঃস্বার্থ ভালোবাসা। এই দিনে মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে নানা আয়োজন করা হয়।

বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও মে মাসের দ্বিতীয় রোববার দিনটি উদযাপন করা হয় ঘরোয়া পরিবেশে। সন্তানরা মায়েদের ফুল, উপহার ও শুভেচ্ছা বার্তা দিয়ে ভালোবাসা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও মায়েদের উদ্দেশে লেখা, কবিতা ও ছবি শেয়ার করে সন্তানরা তাদের ভালোবাসা প্রকাশ করেন। বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডও দিবসটি উপলক্ষে বিশেষ কালেকশন প্রকাশ করে থাকে। যেমন, রঙ বাংলাদেশ এই দিনে তাদের টাই-ডাই কটন শাড়ির বিশেষ সংগ্রহ উন্মোচন করেছে।

মা দিবস পালনের ইতিহাস অনেক পুরনো। প্রাচীন গ্রিসে এই দিনে ‘মায়ের আরাধনা’ করা হতো। তবে আধুনিক মা দিবসের সূচনা করেন যুক্তরাষ্ট্রের আনা মারিয়া রিভস জারভিস। তার মা আনা জারভিসের মৃত্যুর পর ১৯০৭ সালে প্রথম তিনি দিনটিকে ‘মা দিবস’ হিসেবে পালন করেন। পরে ১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস’ হিসেবে ঘোষণা দেন।

বিশ্ব মা দিবসের মূল বার্তা হলো—মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও স্নেহের প্রতি সম্মান জানানো। এই দিনে সবাই তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, প্রথম শিক্ষক ও অভিভাবককে স্মরণ করেন।

সন্তান হিসেবে আমাদের প্রত্যাশা, পৃথিবীর সব মা যেন ভালো থাকেন, সুখী থাকেন—এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ