27.7 C
Dhaka
Monday, June 22, 2026

আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে হাসিনাকে দেশে ফেরানো সম্ভব: দুদক চেয়ারম্যান

advertisment
- Advertisement -spot_img

আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা এক চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে দুদক। পাশাপাশি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককেও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

বুধবার (১৪ মে) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

টিউলিপ সিদ্দিককে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটিশ এমপি টিউলিপ আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে।

এর আগে চলতি বছরের ২৩ এপ্রিল, দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগনি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছিল দুদক।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়।

এছাড়া, রাজউকের আবাসন প্রকল্পে ১০ কাঠা করে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে ৬টি মামলা করেছে দুদক।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ