27.3 C
Dhaka
Tuesday, June 16, 2026

আমাকে আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে: আসিফ মাহমুদ

advertisment
- Advertisement -spot_img

ইশরাক হোসেনের মেয়র হওয়া না হওয়া প্রসঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিষয়টি এখন আদালতে বিচারাধীন, আমাকে আক্রমণ করে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই, সেটা লড়তে হবে। যেই জটিলতাগুলো রয়েছে, সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি। যেহেতু তারা বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত দিনব্যাপী ‘যুব সমাবেশ ২০২৫’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলনে আপনাকে প্রতিবন্ধকতা মনে করা হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যখন সরকার কাজ করে, তখন সরকার একটি বডি হিসেবে কাজ করে। কেউ ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে এতো বড় সিদ্ধান্ত আমি একা নিচ্ছি—এটা ভাবার কোনো কারণ নেই।

আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং আদালতের বিচারাধীন বিষয় আছে, আমাকে আক্রমণ করে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই, সেটা লড়তে হবে। যেই জটিলতাগুলো রয়েছে, সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি। যেহেতু তারা বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো।

উল্লেখ্য, সোমবার নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় আবারও ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ