29.5 C
Dhaka
Saturday, June 20, 2026

অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টাকে বাদ দেওয়ার জন্য লিখিতভাবে জানিয়েছে বিএনপি

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বাদ দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আরও দুইজন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এ সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিতভাবে জানিয়েছি।”

সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমেদ বলেন, “সে বিষয়ে ওনারা দেখবেন। আমরা আমাদের বক্তব্য দিয়েছি।”

নানা আলোচনার মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে যমুনা অতিথি ভবনে বৈঠকে বসে বিএনপি প্রতিনিধি দল। দলের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন আরও তিন সদস্য—ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ