33.4 C
Dhaka
Monday, June 22, 2026

বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। রোববার (২৫ মে) দিবাগত রাতে গুদারাঘাট ৪ নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, সাধন চায়ের দোকানে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় হঠাৎ দুজন মাস্ক পরিহিত শ্যুটার এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন সাধন। পরে স্বজন ও দলীয় নেতাকর্মীরা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের শরীরের বুকের ডান-বাম পাশে, পিঠে এবং ঘাড়ে গুলি লেগেছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৯টার দিকে মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক এবং পেশায় একজন ডিশ ব্যবসায়ী ছিলেন।

ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, গুলির সময় তিনি চায়ের দোকানে বসে ছিলেন। এরপরই দুজন দুর্বৃত্ত গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এখনো এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কেউ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ