33.4 C
Dhaka
Monday, June 22, 2026

বাংলাদেশে দ্রুত নির্বাচন চেয়ে ভারতের মন্তব্যে জামায়াতের প্রতিবাদ

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের মন্তব্যকে “কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত” আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৩১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। এর জাতীয় নির্বাচন কখন হবে, তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ও সরকার। এ বিষয়ে অন্য কোনো রাষ্ট্রের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।”

গত ২৯ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন দেখতে চায় ভারত।” এ বক্তব্যের জবাবে জামায়াত জানায়, “জাতিসংঘ ঘোষিত সনদের পরিপন্থী এই বক্তব্য গ্রহণযোগ্য নয়।”

বিবৃতিতে আরও বলা হয়, “ভবিষ্যতে ভারতের পক্ষ থেকে এ ধরনের মন্তব্য করার ক্ষেত্রে জাতিসংঘের চার্টারের প্রতি সম্মান জানিয়ে কথা বলার আহ্বান জানাচ্ছি। একইসাথে অন্তর্বর্তী সরকারের প্রতিও অনুরোধ জানাচ্ছি— তারা যেন এ ধরনের মন্তব্যের যথাযথ প্রতিবাদ জানান।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ