33.4 C
Dhaka
Monday, June 22, 2026

প্রধান উপদেষ্টার কাছে নতুন ব্যাংকনোটের ছবি হস্তান্তর

advertisment
- Advertisement -spot_img

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নতুন তিন ব্যাংকনোটের ছবি হস্তান্তর করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সোমবার (২ জুন) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে নতুন এই নোটের ছবি হস্তান্তর করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ এ সময় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা সবাই মিলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নতুন নকশা করা ছয়টি ব্যাংকনোটের ছবি হস্তান্তর করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ