31.6 C
Dhaka
Monday, June 22, 2026

২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত, শনাক্তের হার ২২.৫০%

advertisment
- Advertisement -spot_img

দেশে আবারও করোনাভাইরাস শনাক্তের হার বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪০টি নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৫০ শতাংশ।

মঙ্গলবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন দুইজন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৫৪ জন।

তবে এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯৯ জনেই স্থির রয়েছে।

উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭২৯ জন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ