33.3 C
Dhaka
Tuesday, June 16, 2026

আসছে আরেকটি নিম্নচাপ, জুনে হতে পারে বন্যাও

advertisment
- Advertisement -spot_img

দেশের কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ একটি পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। জুন ২০২৫ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, এই মাসে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, ৬ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাস

জুন মাসে দেশে ১-২টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

বন্যার সম্ভাবনা

নদ-নদীর অবস্থা সম্পর্কে পূর্বাভাসে জানানো হয়েছে, ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

কৃষি আবহাওয়া

এই মাসে দৈনিক গড় বাষ্পীভবন হবে ৩-৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণ থাকবে ৪ থেকে ৬ ঘণ্টা।

মে মাসের আবহাওয়া পর্যালোচনা

মে ২০২৫ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৬২.৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। মে মাসে রেকর্ডকৃত গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪৮৬ মিলিমিটার, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাত ২৯৮ মিলিমিটার। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ২৪ মে কক্সবাজার উপকূল এবং ৩১ মে সারাদেশে বিস্তার লাভ করে।

মে মাসে দেশে ১-৬, ৮, ১১-২৭ তারিখে পশ্চিমা লঘুচাপের সাথে পূবালী বায়ুপ্রবাহের সংযোগ এবং ২৯-৩১ তারিখে গভীর নিম্নচাপের প্রভাবে অনেক স্থানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সর্বোচ্চ বৃষ্টিপাত ৪০৫ মিলিমিটার রেকর্ড করা হয় সিলেটে, ৩১ মে তারিখে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ