28.7 C
Dhaka
Tuesday, June 23, 2026

ভুল সংবাদে বিভ্রান্তি ছড়ালে আইনি ব্যবস্থা: উপ-প্রেস সচিব

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ৪ জুন:
মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বাতিল সংক্রান্ত সংবাদকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভুল সংবাদ প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করলে সরকার আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।”

বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব এ কথা বলেন।

তিনি বলেন, “মুজিবনগর সরকারের যারা দায়িত্বে ছিলেন, তারা সকলেই মুক্তিযোদ্ধা। তাদের স্বীকৃতি বাতিল হয়নি এবং এতে কারো সম্মান ক্ষুণ্ন হয়নি। যারা ভুল সংবাদ প্রকাশ করেছেন, আমরা আশা করি তারা দ্রুত সংশোধনী দিয়ে দুঃখপ্রকাশ করবেন।”

আজাদ মজুমদার জানান, “ভবিষ্যতে এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ রোধে সরকার কঠোর অবস্থানে যাবে।”

এ প্রসঙ্গে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের বক্তব্যেরও উদ্ধৃতি দেন। ফারুক ই আজম স্পষ্ট করে বলেছেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মো. মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।”

তিনি আরও বলেন, “মুজিবনগর সরকারের সদস্যরা যেমন মুক্তিযোদ্ধা, তেমনি সে সময়কার কর্মকর্তা ও কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন। অথচ কিছু সংবাদমাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়েছে।”

সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ইতিহাস বিকৃতি ও মিথ্যা প্রচারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে জনগণ প্রকৃত তথ্য জানতে পারে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ