28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

বিদেশ থেকে অংশ নিয়ে এসএসসিতে ফেল করেছে ৫৪ পরীক্ষার্থী

advertisment
- Advertisement -spot_img

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ একযোগে প্রকাশিত হয়েছে। এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সমন্বিতভাবে নয়, নিজ নিজ বোর্ডের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ।

আজ (১০ জুলাই) বৃহস্পতিবার দুপুরে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একসঙ্গে ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএস—দুই পদ্ধতিতেই ফল জানতে পারছে।

এবার বিদেশ থেকে অংশ নিয়েছে ৪২৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৩৭৩ জন এবং ফেল করেছে ৫৪ জন। বিদেশের পরীক্ষার্থীদের পাসের হার ৮৭.৩৫ শতাংশ।

বিদেশে থাকা ৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করেছে ১টি প্রতিষ্ঠান।

বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই বেলা ২টায় প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে। শিক্ষার্থীরাও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। এছাড়া নির্ধারিত শর্ট কোড ১৬২২২ নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফলাফল প্রকাশ করা হবে না।

যেভাবে ফল জানা যাবে

অনলাইনে:
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার বছর, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

প্রতিষ্ঠানভিত্তিক ফল:
প্রতিষ্ঠানপ্রধানরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ‘রেজাল্ট কর্নার’ থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

এসএমএসে:
টেলিটক সিম থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
SSC বোর্ডের ইংরেজি প্রথম তিন অক্ষর রোল নম্বর ২০২৫
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: SSC DHA 123456 2025 → পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ফল পুনর্নিরীক্ষার সুযোগ:
ফলে অসন্তুষ্ট হলে শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবে। ১১ জুলাই (শুক্রবার) থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে এ আবেদন করা যাবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ