28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

এসএসসি পরীক্ষায় ফেল ৬ লাখের বেশি শিক্ষার্থীর, পাসের হার ৬৮.৪৫ শতাংশ

advertisment
- Advertisement -spot_img

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর রাজধানীতে এক সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।

ফেল করেছে ৬ লাখের বেশি শিক্ষার্থী

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

জিপিএ-৫ কমেছে প্রায় ৪৩ হাজার

এবার সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এটি ৪৩ হাজার ৯৭ জন কম।

বোর্ডভিত্তিক জিপিএ-৫ প্রাপ্তির চিত্র:

  • ঢাকা: ৩৭,০৬৮ জন
  • রাজশাহী: ২২,৩২৭ জন
  • কুমিল্লা: ৯,৯০২ জন
  • যশোর: ১৫,৪১০ জন
  • চট্টগ্রাম: ১১,৮৪৩ জন
  • বরিশাল: ৩,১১৪ জন
  • সিলেট: ৩,৬১৪ জন
  • দিনাজপুর: ১৫,০৬২ জন
  • ময়মনসিংহ: ৬,৬৭৮ জন
  • মাদ্রাসা: ৯,০৬৬ জন
  • কারিগরি: ৪,৯৪৮ জন

কোন বোর্ডে পাসের হার কত

পাসের হারে এবার শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এখানে পাসের হার ৭৭.৬৩ শতাংশ। এরপর রয়েছে যশোর বোর্ড ৭৩.৬৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ড ৭৩.৬৩ শতাংশ পাসের হার নিয়ে।

বোর্ডভিত্তিক পাসের হার:

  • রাজশাহী: ৭৭.৬৩%
  • যশোর: ৭৩.৬৯%
  • কারিগরি: ৭৩.৬৩%
  • চট্টগ্রাম: ৭২.০৭%
  • সিলেট: ৬৮.৫৭%
  • মাদ্রাসা: ৬৮.০৯%
  • ঢাকা: ৬৭.৫১%
  • দিনাজপুর: ৬৭.০৩%
  • কুমিল্লা: ৬৩.৬০%
  • ময়মনসিংহ: ৫৮.২২%
  • বরিশাল: ৫৬.৩৮%

মোট পরীক্ষার্থী

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন।

দ্রুত ফল প্রকাশ

সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। মাত্র দুই মাসের ব্যবধানে ফল প্রকাশ করা হলো। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে ফল প্রস্তুত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ