মির্জাপুর ক্যাডেট কলেজের অ্যাডজুট্যান্ট ও শিক্ষকদের মতে, এই কলেজটি একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। কলেজ পরিচালনা পরিষদ, অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক এবং ক্যাডেটদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ইংরেজি ভার্সনে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মির্জাপুর ক্যাডেট কলেজ স্থান করে নিচ্ছে।
এ বছরও এইচএসসি পরীক্ষায় তাদের ফলাফল সন্তোষজনক হয়েছে। কলেজ ক্যাম্পাসে উচ্ছ্বাস ও উৎসাহপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে।
ক্যাডেট কলেজের অধ্যক্ষ, কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী বলেন, “জ্ঞানই শক্তি, বিদ্যাই বল” এই মূলমন্ত্র নিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আগের মতো এবারও সকলের সহযোগিতায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও মির্জাপুর ক্যাডেট কলেজের সুনাম ছড়িয়ে দিতে সবার সহযোগিতা কামনা করছি।


