28.7 C
Dhaka
Wednesday, June 10, 2026

বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীরের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, আটকে আছে দুটি ট্রেন

advertisment
- Advertisement -spot_img

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে রাজধানীর মহাখালী রেলগেটে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এই অবরোধের কারণে রেললাইনের দুই পাশে দুটি আন্তঃনগর ট্রেন আটকে গেছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, আন্দোলনের ফলে মহাখালী এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন দুটি আটকে আছে। এতে আপাতত ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ শুরু করেন। সরেজমিনে দেখা যায়, শতাধিক শিক্ষার্থী মহাখালী ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নিয়েছেন। এতে রেলপথের পাশাপাশি ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

রেলপথ অবরোধের পাশাপাশি সড়কপথেও ব্যাপক যানজট দেখা দিয়েছে। বনানী থেকে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটের সড়ক পথে যানচলাচল বন্ধ রয়েছে। সড়কের দু’পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

এর আগেও, গত ২৪ অক্টোবর একই দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলেন। সেদিন সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা মহাখালীর আমতলীতে বিক্ষোভ করেন। এতে পুরো মহাখালী, বনানী ও গুলশান এলাকায় যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে জনজীবনে ব্যাঘাত সৃষ্টি হলেও তাঁরা তাঁদের দাবি আদায়ে অনড়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ