27.1 C
Dhaka
Thursday, June 11, 2026

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ন্যাশনাল টেলকো ওয়ারফেয়ার ২০২৪

advertisment
- Advertisement -spot_img

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি টেলিকমিউনিকেশনস্ ক্লাব সফলভাবে আয়োজন করেছে “দ্য রয়্যাল হ্যাট প্রেজেন্টস ন্যাশনাল টেলকো ওয়ারফেয়ার ২০২৪,” পাওয়ার্ড বাই ফ্লাইট এক্সপার্ট। দেশের অন্যতম বৃহৎ এই প্রযুক্তি প্রতিযোগিতা ২৬ ও ২৭ ডিসেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রায় ৫০০ প্রতিযোগী এবং সারা দেশের ১০টিরও বেশি বিশ্ববিদ্যালয়।

প্রথমবারের মতো আয়োজিত ডেটা ওয়ার এবং নেটওয়ার্ক ওয়ার সেগমেন্টে শিক্ষার্থীরা ডেটা অ্যানালাইসিস এবং নেটওয়ার্ক সমস্যার সমাধান করার দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। এর পাশাপাশি টেলি ওয়ার এবং জি-ওয়ার সেগমেন্টে অন্তর্ভুক্ত ছিল জনপ্রিয় গেম ভ্যালোরান্ট, ই-ফুটবল এবং এফসি২৫।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। তিনি বলেন, “এই ইভেন্ট আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী মনোভাব এবং প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শনের একটি দারুণ প্ল্যাটফর্ম। এটি তাদের সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের সফল বাস্তবায়নে ভূমিকা রাখেন ক্লাবের মডারেটর প্রফেসর ড. শামিম এইচ রিপন এবং খালিদ মাহবুব খান। বিশেষ অতিথি- অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা (ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে অত্যন্ত সহায়ক।”

ন্যাশনাল টেলকো ওয়ারফেয়ার ২০২৪ উদ্ভাবন, দলগত কাজ এবং শ্রেষ্ঠত্বের এক উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের মেধা ও প্রতিভার অসাধারণ প্রদর্শনীতে দর্শকদের মুগ্ধ করেছেন, যা একটি স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে চিহ্নিত হয়েছে।

সুত্র২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ