27.1 C
Dhaka
Thursday, June 11, 2026

ভিসির পদত্যাগসহ ৫ দফা না মানলে ক্লাস-পরীক্ষা বন্ধের আল্টিমেটাম

advertisment
- Advertisement -spot_img

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পাঁচ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল (বুধবার) দুপুর ১টার মধ্যে দাবি পূরণ না হলে সকল ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার রাতে কুয়েটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তারা দাবি করেন, কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। হামলায় জড়িত শিক্ষার্থী ও তাদের প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নাশকতার মামলা দায়ের করতে হবে এবং সংশ্লিষ্টদের বহিষ্কারসহ ছাত্রত্ব বাতিল করতে হবে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে আরও রয়েছে—বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কুয়েটের ভেতরে বা বাইরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না। কেউ এতে জড়িত হলে আজীবনের জন্য বহিষ্কার এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে ছাত্রত্ব বাতিল করতে হবে।

শিক্ষার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েনেরও দাবি জানান। পাশাপাশি, হামলায় আহতদের চিকিৎসা ব্যয় কুয়েট প্রশাসনকে বহন করতে হবে বলে তারা উল্লেখ করেন।

সুত্র২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ