27.1 C
Dhaka
Thursday, June 11, 2026

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ: শুরু ২৬ জুন

advertisment
- Advertisement -spot_img

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা রুটিনটি প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১০ আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:

  • পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।
  • প্রথমে বহুনির্বাচনি (MCQ) ও পরে সৃজনশীল/রচনামূলক (CQ) পরীক্ষা হবে।
  • ৩০ নম্বরের MCQ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের CQ পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।
  • ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে ২৫ নম্বরের MCQ পরীক্ষা ২৫ মিনিট এবং ৫০ নম্বরের CQ পরীক্ষা ২ ঘণ্টা ৩৫ মিনিট হবে।
  • পরীক্ষা বিরতিহীনভাবে চলবে, অর্থাৎ MCQ এবং CQ অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।
  • সকাল ১০টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় উত্তরপত্র ও OMR শিট বিতরণ করা হবে এবং সকাল ১০টায় প্রশ্নপত্র দেওয়া হবে।
  • দুপুর ২টার পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় উত্তরপত্র ও OMR শিট বিতরণ এবং প্রশ্নপত্র দেওয়া হবে দুপুর ২টায়।
  • উত্তরপত্রে পরীক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না।
  • প্রত্যেক পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
  • পরীক্ষার্থী শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
  • পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ।

পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ