28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছাবে: শিক্ষা উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

নতুন বছরের দুই মাস পার হলেও এখনও অনেক শিক্ষার্থী সম্পূর্ণ বই হাতে পায়নি। তবে আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, “বই ছাপানো ও বিতরণের কিছু সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিচ্ছে, ফলে ১০ মার্চের মধ্যেই সব শিক্ষার্থী বই পাবে।”

এর আগে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদও বই বিতরণে দেরির বিষয়টি স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর সি আর আবরার বলেন, “শিক্ষাখাতের উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করব। সবার সহযোগিতায় বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই।”

বুধবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের পর তিনি সচিবালয়ে নিজের দফতরে যান এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ