ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)।
রোববার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল ঢাকার সাতটি সরকারি কলেজকে, যার মধ্যে ছিল ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
দীর্ঘদিন ধরে ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির অধিভুক্তির বিরুদ্ধে আন্দোলন করছিলেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নানা অনিয়মের কারণে গত বছরের অক্টোবর মাস থেকে আন্দোলন তীব্র হয়।
এর পরিপ্রেক্ষিতে, গত ডিসেম্বরে সরকার একটি বিশেষ কমিটি গঠন করে। ওই কমিটি দীর্ঘ তিন মাস কাজ করার পর, বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের নাম এবং কাঠামো চূড়ান্ত করেছে। 18 ফেব্রুয়ারি ইউজিসি সংশ্লিষ্ট সবার কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করেছিল।
সুত্রা২৪


