28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, প্রশ্নফাঁসের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা

advertisment
- Advertisement -spot_img

আগামী ১০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর দেশের ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এবারের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে আয়োজিত হবে বলে জানিয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মঙ্গলবার (৮ এপ্রিল) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা প্রদান করেছে এবং পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশ্নফাঁস, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে এবং মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বা নকল কিছু পরীক্ষাকেন্দ্রে আনতে নিষেধ করা হয়েছে।

কঠোর শাস্তির হুঁশিয়ারি

যদি কোনো ব্যক্তি প্রশ্নপত্র ফাঁসের গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িত হয়, তাহলে তাকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন ২০০৬ এবং এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৫ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণসচেতনতা সৃষ্টি করার আহ্বান

এছাড়া প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সমাজ এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, “এ ব্যাপারে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ