28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

‘বড়লোকের ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে না’ – জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

advertisment
- Advertisement -spot_img

ঠাকুরগাঁও, ১২ এপ্রিল:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, “বড়লোকের ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে না।”

শনিবার (১২ এপ্রিল) ঠাকুরগাঁও সরকারি কলেজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখতারুল ইসলাম এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা

অধ্যাপক আমানুল্লাহ বলেন, “আমরা প্রিলিমিনারি থেকে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন কোর্স নিয়ে পরিকল্পনা করছি। আমাদের শিক্ষার্থীদের কীভাবে আউটসোর্সিং, কুকিং, কারিগরি ও অন্যান্য কোর্সে যুক্ত করা যায়, সে বিষয়ে আমরা কাজ করব। এছাড়া সাংস্কৃতিক বিপ্লবের জন্য বিতর্ক, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য অর্থায়ন করা হবে।”

গভর্নিং বডি ও শিক্ষকদের অবস্থা

তিনি জানান, “গভর্নিং বডিগুলো অনেক কলেজে এখন রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। এভাবে চলতে থাকলে গভর্নিং বডি রাখার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠবে।”

শিক্ষকদের অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “একজন কলেজশিক্ষক সমাজে সম্মানজনক ব্যক্তি হলেও তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা অত্যন্ত করুণ।”

শিক্ষার মান ও পলিটিক্সের প্রভাব

উপাচার্য বলেন, “আজকের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। পারস্পরিক দোষারোপ নয়, বরং শিক্ষার্থীদের মঙ্গলের জন্য রাজনৈতিক বিরোধ কমিয়ে আনা দরকার।”

তিনি আরও বলেন, “বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়তে আসত। এখন সেই দেশগুলোতে আমরা কাজের সন্ধানে যাচ্ছি।”

শিক্ষাব্যবস্থায় পরিবর্তন দরকার

উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ অবনতির মূল কারণ হিসেবে ‘টু মাস পলিটিকস’ এবং ‘গুড গভর্নেন্স’-এর অভাবকে চিহ্নিত করেন। তিনি বলেন, “এই দুটি বিষয়ে পরিবর্তন আনতে পারলে দেশের ভাগ্য বদলে যাবে।”

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার বিষয়ে উপাচার্য বলেন, “আজকের শিক্ষার্থীরা বিভিন্ন প্রাইভেট চাকরি কিংবা আয়ের সঙ্গে যুক্ত থাকে, তাই শুধু শিক্ষকের ডাকে তারা ক্লাসে ফিরে আসবে না।” তিনি বলেন, “শিক্ষকদের জন্য ইনকোর্স ও ভাইভা বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া হবে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে ইনকোর্স পরিচালনার পরিকল্পনা করছে।”

শিক্ষকদের একসঙ্গে কাজের আহ্বান

অবশেষে, উপাচার্য শিক্ষকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে তারা শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ