28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

advertisment
- Advertisement -spot_img

২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে।

প্রথম দিন ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে আগামী ২ মে এবং ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা ৯ মে।

ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

এ বছর পরীক্ষার কেন্দ্রগুলো হলো— ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১০. বরিশাল বিশ্ববিদ্যালয়
১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ
১৩. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি
১৪. নেত্রকোণা বিশ্ববিদ্যালয়
১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৬. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়
১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২০. ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশজুড়ে হাজার হাজার শিক্ষার্থী ইতোমধ্যে কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছেন। প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।

sutra24

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ