পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম আবার ঢাকায় কনসার্ট করতে যাচ্ছেন। আগামী ২৯ নভেম্বর তিনি “ম্যাজিকাল নাইট ২.০” নামে আয়োজিত একটি কনসার্টে পারফর্ম করবেন, যা অনুষ্ঠিত হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে।
গত এপ্রিলে ঢাকায় তার পারফরম্যান্সের পর আবারও ঢাকায় আসছেন তিনি। জানা গেছে, বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে এই কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।
ট্রিপল টাইম তাদের ফেসবুক পেজে আতিফ আসলামের জনপ্রিয় গান “কুচ ইস তারাহ” এর মিউজিক শেয়ার করে কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এই ঘোষণার পর থেকে ভক্তরা অনুমান করছেন যে, কনসার্টে আতিফ তার জনপ্রিয় গানগুলো গাইবেন।
আতিফের কনসার্টে পারফর্ম করার বিষয়টি নিশ্চিত করেছে ট্রিপল টাইম, তবে বাকি শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। শোনা যাচ্ছে, পাকিস্তানের আরেকজন শিল্পীও আতিফের সঙ্গে এই কনসার্টে পারফর্ম করবেন।
কনসার্টটি ২৯ নভেম্বর বিকাল ৫টায় শুরু হবে এবং গেট খোলা হবে দুপুর ১টায়। তবে টিকিট বিক্রি কবে থেকে শুরু হবে, তা এখনও জানা যায়নি।


