28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

পাকিস্তানের ৪২ মাল্টিপ্লেক্সে মুক্তি পেল সাকিবের ‘তুফান’

advertisment
- Advertisement -spot_img

ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপের পর পাকিস্তানের ৪২ মাল্টিপ্লেক্সের ১২৮টির বেশি পর্দায় গতকাল মুক্তি পেয়েছে ‘তুফান’। এর মধ্যে সিন্ধু প্রদেশের বড় দুই শহর করাচি ও হায়দরাবাদের ৬ মাল্টিপ্লেক্স এবং পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩ শহরের ৩৬ মাল্টিপ্লেক্সে এটি দেখতে পারছেন দর্শক। সেখানকার দর্শকদের জন্য সিনেমাটি উর্দুতে ডাব করা হয়েছে। বড় পরিসরে ‘তুফান’ সিনেমার এ মুক্তিতে বেশ উচ্ছ্বসিত শাকিব খান। তিনি বলেন, “বাংলাদেশি সিনেমার গ্র্যান্ড বিশ্ব যাত্রা কিন্তু ‘প্রিয়তমা’ দিয়ে শুরু হয়েছে। এটির গান এবং সিনেমা ছড়িয়েছে গ্লোবালি। সংবাদমাধ্যমে ওই সময়েই জানতে পেরেছি, সারা বিশ্বসহ পাকিস্তানেও আমার সিনেমা বা আমাকে নিয়ে তীব্র আগ্রহের কথা। আর এটা শুধু আমার একার নয়, বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দুর্দান্ত সংবাদ।

চলতি বছর ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। সিনেমায় নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেন শাকিব। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিউজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ