28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

বলিউড বাদশাহর ৫৯ জন্মদিনে মান্নাত ঘিরে ভক্তদের ঢল

advertisment
- Advertisement -spot_img

বলিউডের সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন উদযাপন করা হলো বিশেষভাবে। ঘড়িতে রাত ১২টা বাজতেই মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন শাহরুখ। বলিউডের এই ‘বাদশাহ’ আজ ৫৯ বছরে পা দিলেন।

১৯৬৫ সালের এই দিনে দিল্লিতে জন্ম নেওয়া শাহরুখ খান নব্বইয়ের দশকে বলিউডে তার অভিনয় জীবন শুরু করেন এবং তিন দশক ধরে সাফল্যের শীর্ষে রয়েছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য বছরের মতো এবারও মধ্যরাত থেকে কিং খানের বাড়ির সামনে ভক্তদের ঢল নামে। জন্মদিনের এক ঝলক দেখতে রাত থেকেই হাজার হাজার ভক্ত অপেক্ষায় ছিলেন। তাদের চাওয়া পূরণ করতে শাহরুখ বাড়ির ছাদে উপস্থিত হন। মিলিটারি প্রিন্ট প্যান্ট, কালো টি-শার্ট, টুপি ও সানগ্লাস পরে তিনি ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন, চুম্বন ছোড়েন—এতে উচ্ছ্বাসে ভক্তদের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে।

এবারের জন্মদিন উপলক্ষে শাহরুখের স্ত্রী গৌরী খান জমকালো পার্টির আয়োজন করেছেন, যেখানে উপস্থিত থাকবেন বলিউডের নামি-দামি তারকারা, যেমন আলিয়া ভাট, রণবীর কাপুর, সাইফ আলী খান ও কারিনা কাপুর। প্রায় ২৫০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই পার্টিতে।

গত বছরটি শাহরুখের জন্য বিশেষভাবে সফল ছিল। ২০২২ সালে তার ক্যারিয়ার নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন, কিন্তু ২০২৩ সালে তার দুটি সিনেমা, ‘পাঠান’ ও ‘জওয়ান’, হাজার কোটি আয়ের মাইলফলক ছুঁয়েছে। এছাড়া ‘ডাঙ্কি’ সিনেমায়ও তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ