শাহরুখ খান নিজেকে ‘আধা-অনাথ’ হিসেবে অভিহিত করলেন, দাবি করলেন বলিউডে আসা বহিরাগত হিসেবে
বলিউড কিং শাহরুখ খান নিজেকে ‘আধা-অনাথ’ বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, তিনি নিজেকে হিন্দি সিনেমার জগতে একজন বহিরাগতও বলে দাবি করেছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে ওয়াল্ট ডিজনি স্টুডিওজ ইন্ডিয়ার একটি ভিডিওতে শাহরুখ খানকে ‘মুফাসা: দ্য লায়ন কিং’ নিয়ে কথা বলতে দেখা যায়। সেখানে মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন কিং খান।
শাহরুখ বলেন, ‘আমি যদি নরম কথায় বলি, তাহলে হ্যাঁ, মুফাসার গল্প আমার সঙ্গে মিলে যায়। টেকনিক্যালি, যার বাবা-মা নেই, সে অনাথ। আমি নিজেও ছোটবেলায় আমার মা-বাবাকে হারিয়েছি, তাই সেই দিক থেকে আমিও একজন আধা-অনাথ।’ তিনি আরও যোগ করেন, ‘আমি এখানে একজন বহিরাগত। কারণ মুম্বাইতে আসার আগে আমার পরিবার কেউই চলচ্চিত্র জগতে যুক্ত ছিলেন না। দিল্লি থেকে এসেছি, তাই আমি একজন বহিরাগত।’
এদিকে, ‘মুফাসা: দ্য লায়ন কিং’ ছবিতে শুধু শাহরুখ খানই নয়, তার দুই ছেলে আরিয়ান খান এবং আব্রামও কণ্ঠ দিয়েছেন। বড় ছেলে আরিয়ান সিম্বার চরিত্রে এবং ছোট ছেলে আব্রাম তরুণ মুফাসার চরিত্রে শোনা যাবে। ছবিটি ২০ ডিসেম্বর ইংরেজি, হিন্দি এবং তামিল ভাষায় মুক্তি পাবে।


